‘ভারত মাতা কি জয়’ স্লোগানের অপব্যবহার : কটাক্ষ প্রাক্তন প্রধানমন্ত্রীর |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ফেব্রুয়ারি’২০২০ :-

জাতীয়তাবাদ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের অপব্যাবহার করা হচ্ছে। শনিবার বিজেপিকে কটাক্ষ করে একথা বললেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। শনিবার ‘জওহরলাল নেহেরুর কাজ এবং ভাবনা’ নামক এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিজেপিকে কটাক্ষ করে মনমোহন সিং বলেন,
জাতীয়তাবাদ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগানের অপব্যাবহার করা হচ্ছে। শনিবার ওই অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মনমোহন সিং বলেন, সজাগ ও সতর্ক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বে স্থান করে নিয়েছে ভারত। দেশের এই অবস্থান তৈরি করার মূল কাণ্ডারি জওহরলাল নেহেরুই। শনিবার একথা দাবি করেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
তাঁর মতে, আধুনিক ভারত গড়ার ভাবনা দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দেখেছিলেন। সেই ভাবনা রূপায়িত করতে ভারতের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ব্যবহার করেছিলেন জওহরলাল নেহেরু। কিন্তু দেশের একাংশ ইতিহাস না পড়ে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে জওহরলাল নেহেরুকে মিথ্যা প্রমান করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

error: Content is protected !!