নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ আগস্ট’১৯:-

কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসীন মোদীর সরকার। ক্ষমতায় আসার পর তৃতীয় বারের জন্যে ‘মন কি বাতে’ নিজের মনের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে তিনি আগাম জানালেন যে, আগামী ২৯আগস্ট জাতীয় ক্রীড়া দিবসে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর সূচনা করবেন। তাঁর বক্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুভমেন্টে মঙ্গল হবে ভারতের সকল মানুষের।
এছাড়াও তিনি মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্লাস্টিকমুক্ত দেশ গড়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, “মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী শুধু নাম কে ওয়াস্তে পালন নয়, বরং তাঁর ইচ্ছেকে সমাদর করতে হবে। সমস্ত দেশবাসী এই বছরে দেশকে প্লাস্টিকমুক্ত করার শপথ নিন।” তিনি আরো জানান, ২৯আগস্ট নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ওই মুভমেন্টের সূচনা করা হবে।