নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬নভেম্বর’১৯:-

মহারাষ্ট্রে সরকার গঠনে দেশের শীর্ষ আদালত দিলো গুরুত্বপূর্ণ নির্দেশ৷ মঙ্গলবার মহারাষ্ট্র মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে সমস্ত বিধায়কের শপথ গ্রহণ শেষ করার পর, বিধায়কদের বিকেল পাঁচটার পর নেওয়া হবে আস্থা ভোট৷ বুধবার মহারাষ্ট্র সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ বিচারপতি এনভি রামান্না, বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ নির্দেশ দেন, আস্থা ভোটে যাতে কোনও গোপনীয়তা না থাকে তার জন্য গোপন ব্যালটে ভোট নেওয়া যাবে না। ভোটাভুটি সরাসরি সম্প্রচার করতে হবে।
উল্লেখ্য, গত শনিবার আচমকাই শপথ নিয়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন সরকার। মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফডণবীস, উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এনসিপি নেতা অজিত পাওয়ার। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন করে শিবসেনা-কংগ্রেস-এনসিপি।সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ। সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, মহারাষ্ট্রে সরকারের ভাগ্য নির্ধারণের জন্য বুধবার বিজেপিকে শক্তিপরীক্ষা করতে হবে৷