নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩নভেম্বর’১৯:-

ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারল তাঁর মা বাবা। ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার ওয়ারনগল জেলার মুস্থাইয়ালাপল্লী গ্রামে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে নেশা করে বাড়ি ফেরে ছেলে মহেশ চন্দ্র(৪২)৷ বাড়ি ফিরেই বাবা-মা’র উপর সে চরম অত্যাচার শুরু করে। সহ্য করতে না পেরে ছেলেকে একটি খুঁটির সঙ্গে বেঁধে দেন তারা৷ এরপর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন। জানা যায়, রীতিমত মাদকাসক্ত হয়ে পড়েছিল সে৷ মদ ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না মহেশ৷ নেশা করতে না পারলে বাড়িতে প্রচন্ড অশান্তি করতেন। স্ত্রী, বাবা-মা কেউ তার অত্যাচার থেকে রেহাই পেত না। অত্যাচারের জেরে গেলো দুমাস আগে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। তারপর থেকেই বাবা মায়ের উপর অত্যাচার সহ মারধরের অভিযোগ ওঠে। এখনো অবধি পাওয়া খবর, কাউকে গ্রেপ্তার করা এখনো হয়নি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।