একলাফে ₹১৪৪.৫ : বাড়লো রান্নার গ্যাসের দাম : ভর্তুকি বাড়লো দ্বিগুণ | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ফেব্রুয়ারি’২০২০ :-

বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধির দরুন সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়লো ₹১৪৪.৫০ টাকা । ২০১৪ সালের পর রান্নার গ্যাসের এটাই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি । তবে সাধারন মানুষের জন্য স্বস্তির খবর, এই মূল্য বৃদ্ধির সাথে সথেই রান্নার গ্যাসে ভর্তুকি প্রায় দ্বিগুণ করে দিয়েছে ভারত সরকার । কাজেই, সাধারণ মানুষ প্রায় একই ক্রয়মূল্য কিনতে পারবেন এলপিজি সিলিন্ডার ।

এতদিন একটি ১৪.২ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডার এর দাম ছিল ₹৭১৪ । সেখান থেকে একলাফে ₹১৪৪.৫০ বেড়ে বর্তমানে দাম দাড়িয়েছে ₹৮৫৮.৫০ । রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি সরকারি ভর্তুকি ₹১৫৩.৮৬ থেকে বাড়িয়ে ₹২৯১.৪৮ করা হয়েছে । এবং ‘প্রধনমন্ত্রী উজ্জ্বলা যোজনা'(পিওয়াইএমটি) এর সুবিধাভোগী নাগরিকদের জন্য সিলিন্ডার প্রতি ভর্তুকি ₹১৭৪.৮৬ থেকে বাড়িয়ে করা হয়েছে ₹৩১২.৪৮ । বর্তমানে সিলিন্ডার প্রতি
রান্নার গ্যাসের দাম পড়বে সাধারণ গ্রাহকদের জন্য ₹৫৬৭.০২ এবং পিওয়াইএমটি এর আওতায় আসা গ্রাহকদের জন্য ₹৫৪৬.০২ ।

Leave a Reply

error: Content is protected !!