দু’মাসে দু’বার : বাড়ল জ্বালানী গ্যাসের দাম

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১সেপ্টেম্বর’১৯:-

গৃহস্থের রান্নাঘরে আগুন জ্বালাতে গিয়ে হাত পুড়বে সাধারণ মানুষের। আবারো বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। রবিবার থেকে বেশ বাড়ল ভর্তুকিবিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। শনিবার মধ্যরাত থেকেই বেড়ে গেছে দাম। গত মাসেও ১৫.৫০ টাকা বাড়ল প্রতি ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারে। পুজোর আগে এইভাবে পর পর গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। রবিবার থেকে দেশের চারটি শহরে ভর্তুকিবিহীন ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দিল্লি–৫৯০ টাকা, কলকাতা–৬১৬.৫০ টাকা, মুম্বই–৫২৬ টাকা, চেন্নাই–৬০৬.৫০ টাকা। এই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন।

Leave a Reply

error: Content is protected !!