নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ ফেব্রুয়ারি’২০২০ :-

বিলগ্নিকরন (!) হতে চলেছে এলআইসি, শেয়ার বিক্রির সিদ্ধান্ত সরকারের। শনিবার ভারতবর্ষের একমাত্র রাষ্ট্রয়ত্ত বিমা সংস্থা এলআইসির অংশীদারিত্বের একাংশ বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। শনিবার বাজেট পেশ করার সময় এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শেয়ার বিক্রির সিদ্ধান্তের কিছুক্ষনের মধ্যেই এলআইসির হাউজিং ফিনান্সের শেয়ারমূল্য পাঁচ শতাংশ বেড়ে গেছে। ঠিক কত শতাংশ শেয়ার বিক্রি হবে তা এখনও জানাননি নির্মলা সীতারামন। শনিবার বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সরকার তহবিল সংগ্রহের জন্য বাজারে ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে এলআইসির শেয়ার ছাড়া হবে। তিনি বলেন, “গত বছর আর্থিক ঘাটতির পরিমান ছিল জিডিপি এর ৩.৮ শতাংশ। সেই ঘাটতির পরিমান কমানোর জন্যই এলআইসি কে আংশিক ভাবে বেসরকারী করতে চলেছে সরকার”।
এল আই সির ভবিষ্যত নিয়ে দীর্ঘদিন থেকে প্রশ্ন উঠছিল। তবে এবার স্পষ্ট হয়ে গেল যে বেসরকারীকরনের দিকে হাঁটতে চলেছে এলআইসিও।