৯০ তম জন্মতিথিতে ‘ডটার অফ নেশন ‘ সম্মাননা জ্ঞাপন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ সেপ্টেম্বর’১৯:-

পুরষ্কৃত হচ্ছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আগামী ২৮সেপ্টেম্বর তার ৯০বছর পূর্ণ হতে চলেছে। তার এই জন্মদিনেই তাকে “ডটার অফ নেশন” উপাধি দিতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। লতা মঙ্গেশকর প্রায় সাত দশক ধরে বহু ভাষাতেই গান করেছেন তিনি। সূত্রের খবর, ভারতীয় সিনেমার প্লেব্যাক গায়িকা হিসাবেই তাকে এই সম্মান দেওয়া হয়েছে। এক কেন্দ্রীয় আধিকারিক বলেন, ‘লতাজির গানের ভক্ত মোদীজি। লতাজিকে সম্মান জানানো হলো দেশের কন্যাকে সম্মান জানানো। তাই কেন্দ্রীয় সরকার তাকে এই সম্মান জানাবে।’

Leave a Reply

error: Content is protected !!