নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১৬ ডিসেম্বর’১৯ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল
বধূ নির্যাতনের ঘটনা উঠে এলো বিহারের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারে।
আর জে ডি এর মুখ্যসচিব লালু প্রসাদ পুত্রবধূ ঐশ্বর্য রবিবার তার শ্বাশুড়ি এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবীর বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেন। তিনি বলেন, তাকে মারধোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।
লালু প্রসাদের বড়ো ছেলে তেজ প্রতাপ বাহাদুরের সাথে তার বিয়ে হয়েছিল। বধূ নির্যাতনের ঘটনা শুনে ঐশ্বর্য এর বাবা, মা, ছোট ভাই এবং আর জে ডি এর এম এল এ চন্দ্রিকা রাই সেখানে যান।
ঐশ্বর্য বলেন, “আমি বাড়ির দোতালায় বসে টিভি দেখছিলাম, তখন আমার মোবাইলে ম্যাসেজ আসে যে তেজ প্রতাপ বাহাদুরের কর্মীরা পাটনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাকে এবং আমার বাবাকে নিয়ে কুরূচিকর মন্তব্য করে পোস্টার লাগিয়েছে। আমি তখন নীচে নেমে আমার শ্বাশুড়িকে এই কথা গুলো বলি । কারন আমি কিছুতেই আমার পরিবারের অপমান মেনে নিতে পারিনি”।
তিনি অভিযোগ করেন যে, “আমার শ্বাশুড়ি কথাগুলো শুনে আমাকে গালিগালাজ করেন এবং তার মহিলা নিরাপত্তা রক্ষীকে নিয়ে আমার ওপর চড়াও হন। তারা দুজন মিলে আমাকে নিচে ফেলে মারধোর করে, আমার চুল টানতে টানতে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি তাদের এইসব নির্যাতন আমার মোবাইলে রেকর্ড করতে থাকি বলে তারা প্রমান লোপাটের জন্য আমার মোবাইল ফোনটি নিয়ে নেয়”।
