বাংলা-পাঞ্জাবের সঙ্গে একপথে : নাগরিকত্ব বিল প্রয়োগে অস্বীকার কেরালার |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ১৩ ডিসেম্বর’১৯:-

এবার নাগরিকত্ব বিল প্রয়োগে অস্বীকার করল কেরালা,যোগ দিল পাঞ্জাব ও বাংলার সাথে । ইতিমধ্যেই এই ক্যাব নিয়ে আন্দোলনে নামার ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । এবার সঙ্গে যোগ দিল কেরালা।
প্রসঙ্গত , কেরালার ৩.২৫ কোটি জনসংখ্যার মধ্যে ৪৫% মুসলিম ও খ্রিষ্টান এবং বাকি ৫৫% হিন্দু। কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ান বলেন, “তার সরকার এরকম অসংবিধানিক নাগরিকত্ব বিল প্রয়োগ করবে না। তারা ধর্মের নামে এই ভেদাভেদ সহ্য করবে না”।
তিনি আরও বলেন, “রাজ্যবাসীর এই বিষয়ে উদ্বেগিত হওয়ার কারন নেই, আমরা এরকম বিল কখনই প্রয়োগ করব না যা মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করে” ।
অন্যদিকে , পাঞ্জাবের বিরোধী সরকারও এই বিল প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, “কংগ্রেস তার দুই- তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এই অসংবিধানিক বিল আটকে দেবে”।
বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম এই নাগরিকত্ব বিলকে অস্বীকার করেন।
পিনারায়ি বিজয়ান বলেন, “অনেক মুসলমান ভারতবর্ষকে এক ধর্মনিরপেক্ষ দেশ ভেবে এই দেশে বসবাস করছে, কিন্তু এই বিলের দ্বারা বিজেপি আর এস এস এর হিন্দু রাষ্ট্রের স্বপ্নকে সত্যি করছে এবং পুরো দুনিয়ার সামনে ভারতের মাথা নিচু করে দিচ্ছে”।
তবে , একটি জাতীয় আইন বিরোধীতা করা গেলেও কোনো রাজ্যের পক্ষে তার প্রয়োগ না করবার সিদ্ধান্ত ঠিক কোনপথে আসবে ,তা নিয়েও ধন্দ্বে রয়েছে সাধারণ মানুষ ।

Leave a Reply

error: Content is protected !!