বিরিয়ানির পর গব্বর : আদিত্যনাথের পর আজ কেজিওয়ালকে নোটিশ ইসির : অভিযোগ ধর্মীয় বিভেদ উস্কানিরও | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ ফেব্রুয়ারি’২০২০ :-

শাহিনবাগের বিরিয়ানির পর জটলা বাধালো শোলের গব্বর সিং ! গতকাল যোগী আদিত্যনাথ এর পর আজ অরবিন্দ কেজিওয়ালকে নোটিশ নির্বাচন কমিশন এর । জমজমাট দিল্লি নির্বাচন ।

টুইটারে পোস্ট করা ভিডিওতে অমিত শাহকে গব্বর সিং বানিয়ে বিপাকে পড়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী । গত ৩রা ফেব্রুয়ারি নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন কেজরিওয়াল, ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির হর্তাকর্তা অমিত শাহকে শোলে ছবির ‘ বিখ্যাত ‘ ভিলেন গব্বর সিংয়ের সাথে তুলনা করা হয়েছে । এই আপত্তিকর ভিডিওর পোস্ট করার জন্য কেজরিওয়াল এর বিরুদ্ধে একটি এফ এই দায়ের করে বিজেপি । সেই এফ এই আর এর ভিত্তিতেই কৈফিয়ত চেয়ে কেজরিয়ালকে চিঠি দেয় ইসি ।

অমিত শাহকে গব্বর সিং বলা ছাড়াও ভিডিওতে তাকে হিন্দু মুসলিম বিবাদ নিয়ে উস্কানিমূলক মন্তব্য করতে শোনা গেছে বলেও অভিযোগ রয়েছে । নির্বাচন কমিশন চিঠিতে জানিয়েছে যে কেজরিওয়াল মডেল কোড অফ কনডাক্ট ভঙ্গ করেছেন এবং তার বক্তব্যে ধর্মীয় বিভেদে উস্কানি দেয় এমন কিছু বার্তা রয়েছে ।

আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত সময় দিয়েছে ইসি, এর মধ্যেই জবাবদিহি করতে হবে কেজরিওয়ালকে । বলাই বাহুল্য, যোগী আদিত্যনাথের বিরিয়ানির বদলা বেশ ভালোভাবেই নিল বিজেপি ।

Leave a Reply

error: Content is protected !!