নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ফেব্রুয়ারি’২০২০ :-

দিল্লিতে প্রত্যাশিত ক্লিন স্যুইপ খেলে গেলেন কেজরিওয়াল । আম আদমি পার্টির কাছে দিল্লি বিধানসভা দখলের লড়াই এ ধরাশায়ী বিজেপি । ইতিমধ্যেই ৫৯ টি আসন দখল করে জয় সুনিশ্চিত করে ফেলেছে আপ এবং আরও ৩ টি আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে । বিজেপির দখলে এসেছে মাত্র ৭টি আসন । ঠিক সেই সময় বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে সদর্প হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়ের, “একুশের জন্য তৈরি হও” ।
বাঁকুড়ায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের কর্মীসভার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি আস্তে আস্তে স্টেটলেস হয়ে যাচ্ছে”, “একেবারে ধপাস ধুম !” “কোন্ স্টেট আছে আর ? বড় রাজ্যগুলোর মধ্যে ওই তো এক ইউপি আর এক কর্ণাটক । আগামী দিনে তাও থাকবে না ।”
এখন অপেক্ষা দেখার যে আগামী পশ্চিমবঙ্গ বিধানসভায় ঘুরে দাঁড়ায় বিজেপি নাকি পুনরাবৃত্তি হয় দিল্লি বিধানসভার ।