ফের খবরে জন্মু কাশ্মীর : জঙ্গী হামলায় আহত ১ পুলি‌শ কর্মী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি’২০২০ :-

ফের শিরোনামে জন্মু-কাশ্মীর। বৃহস্পতিবার আবারও জঙ্গী হামলা জন্মু-কাশ্মীরের লালবাজারে। ঘটনায় আহত হয়েছেন ১ পুলিশ কর্মী। জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্রীনগরের লালবাজারে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে লালবাজার থানা এলাকা। বিস্ফোরণের ফলে আহত হয়েছেন এক পুলিশ কর্মী। তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পর থেকেই বারবার উঠে আসছে হামলার ঘটনা। বুধবার ও বৃহস্পতিবার পরপর হামলা হল জন্মু কাশ্মীরে। জন্মু কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানান, “কাঠুয়া, হিরানগর সীমান্ত দিয়ে শ্রীনগরে ঢুকছে জঙ্গীরা। এমনকি নাগরোটা এনকাউন্টারের পর জন্মু শ্রীনগর হাইওয়ের পাশে এখনও কিছু জঙ্গীর লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।”
সেনা সূত্রে খবর, উপত্যকার অনেক জায়গায় নিরাপত্তা আগের থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই বারবার হামলা করে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে জঙ্গীরা।

Leave a Reply

error: Content is protected !!