উত্তপ্ত কাশ্মীর : শ্রীনগরের লালচকে গ্রেনেড হামলা : আহত ২ সিআরপিএফ জওয়ান |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ ফেব্রুয়ারি’২০২০ :-

ছবি সৌজন্য -অন্তর্জাল

শ্রীনগরের লালচকে গ্রেনেড হামলা জঙ্গিদের, আহত ২ সিআরপিএফ জওয়ান। ফের জন্মু কাশ্মীরে জঙ্গী হামলার খবর সামনে এল। সূত্রের খবর, রবিবার সকালে শ্রীনগরের লালচকে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গীরা। গ্রেনেড হামলায় ২ সিআরপিএফ জওয়ান ও ২ পথচারী আহত হয়েছেন বলে জানা যায়। ঘটনার ফলে বিপর্যস্ত পথচারীদের ছোটাছুটিতে জঙ্গীরা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় বলে জানা গেছে।
আহত সিআরপিএফ জওয়ান ও পথচারীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনা সূত্রে জানা যায়, গোটা এলাকা নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে এবং জঙ্গিদের তল্লাশি চলছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শ্রীনগর জুড়ে।

Leave a Reply

error: Content is protected !!