নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ জানুয়ারি’২০২০ :-

জন্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলিবর্ষন। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে জন্মু কাশ্মীরের পুলবামা জেলায় ভারতীয় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলিবর্ষন শুরু হয়। এক পুলিশ আধিকারিক জানান, রবিবার সকালে গোয়েন্দা বিভাগ থেকে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর ভারতীয় সেনাবাহিনী দক্ষিণ কাশ্মীরের গুলশনপোরাতে তল্লাশি চালানো শুরু করে।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক সূত্রে খবর, জঙ্গিদের সন্ধানের সময় তারা হঠাৎ ভারতীয় সেনাবাহিনীর ওপর গুলি চালানো শুরু করে এবং তারপর দুদিক থেকে গুলিবর্ষন শুরু হয়।
উল্লেখ্য, ২০১৯ এর ১৪ই ফেব্রুয়ারি জন্মু কাশ্মীরের পুলবামায় ভারতীয় সেনাবাহিনীর কনভয় এর ওপর জঙ্গিদের হামলায় ৪০ জন ভারতীয় সেনা শহীদ হন। ভারতের ইতিহাসে দিনটি একটি কালো দিন হিসাবে গন্য করা হয়েছে।
