নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ অক্টোবর ‘১৯:-

কাশ্মীরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হলো বাংলার পাঁচ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুলগ্রামে শ্রমিকদের একটি ক্যাম্পে। সূত্রের খবর, কুলগ্রামের একটি ক্যাম্প নিয়ে থাকতে শুরু করেছিল কিছু শ্রমিক। মঙ্গলবার রাতে ওই ক্যাম্পে হামলা করে দুষ্কৃতীদের একটি দল। ক্যাম্পে ঢুকেই নির্বিচারে গুলি করতে শুরু করে তারা। গুলিতে প্রাণ হারান বাংলার ৫জন শ্রমিক। ওই আততায়ীদের হাত থেকে পালাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন মুর্শিদাবাদের বাসিন্দা জহুরউদ্দিন। এই প্রসঙ্গে কাশ্মীরের ডিজিপি দিলবার সিং বলেন, পুরো ঘটনার পেছনে পাক মদত রয়েছে। তবে সেবিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনায় শোকাহত গোটা দেশ।