ওমর আবদুল্লার গ্রেফতারি : চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রীম কোর্টে আবেদন বোন সারা’র |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ ফেব্রুয়ারি’২০২০ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল

ওমর আবদুল্লার গ্ৰেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে আবেদন করলেন তার বোন সারা আবদুল্লা। জন্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার গ্ৰেফতারি এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগকে পাবলিক সেফটি অ্যাক্ট এর অধীন চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে আবেদন করলেন তার বোন সারা আবদুল্লা। সারা আবদুল্লা বলেন, তার ভাইয়ের গ্রেফতার বাক স্বাধীনতা সহ তার ভাইয়ের সাংবিধানিক অধিকারের মারাত্মক লঙ্ঘন। এটি সমস্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ধারাবাহিক এবং সম্মিলিত প্রচেষ্টার অংশ বলে জানান তিনি।
ওমর আবদুল্লাকে গত বছর ৫ আগস্ট থেকে বিনা অভিযোগে আটক করা হয়েছে। গত বছর ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে সেখানে বিশেষ রাজ্যের সুবিধা বাতিল করে কেন্দ্রীয় সরকার। আর তখন থেকেই ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়। সম্প্রতি তাঁদের উপর পাবলিক সেফটি অ্যাক্ট এর ধারা চাপিয়ে দেওয়া হয়।
সারা আবদুল্লার অভিযোগ, তাঁর দাদাকে এইভাবে গ্রেফতার করায় তার বাক স্বাধীনতার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। এই ধরণের পদক্ষেপ আসলে সমস্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমিয়ে রাখার জন্য ধারাবাহিক ও সম্মিলিত প্রচেষ্টার অংশ বলে জানান তিনি।

Leave a Reply

error: Content is protected !!