সংখ্যালঘুদের উপর আক্রমণ : এগিয়ে কর্ণাটক |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১৯ডিসেম্বর’১৯ :-

সংখ্যালঘুদের ওপর অপরাধের হার সবথেকে বেশী কর্ণাটকায় । রিপোর্ট বলছে, কর্ণাটকায় প্রতি তিনদিন অন্তর কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিকে খুন বা খুনের চেষ্টা করা হয় এবং গড়ে প্রতি দুদিন অন্তর কোনো মহিলার ধর্ষন হয়। কমিটি ফর মনিটরিং অ্যান্ড স্ট্রেন্দেনিং এসসি/ এসটি অ্যাক্ট (সি এম এ এস কে) এবং কর্ণাটকা দলিত মহিলা ভেদিকে ( কে ডি এম ভি) সোস্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর সহযোগিতায় বুধবার ব্যাঙ্গালুরুতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।
সি এম এ এস কে এবং কে ডি এম ভি এর আহ্বায়ক পি যশোদা বলেন, “এটি কর্ণাটকার জন্য একটি লজ্জার ঘটনা যে কর্ণাটকা সংখ্যালঘু দের নির্যাতনে প্রথম স্থানে আছে। শুধু এই রিপোর্ট অনুযায়ী নয়, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এবছর অক্টোবরে ২০১৭ এর যে তথ্য প্রকাশ করেছে তাতেও কর্ণাটকা ভারতবর্ষে প্রথম স্থানে আছে। আমরা ২০১৮ সালের তথ্য নিয়ে চিন্তায় আছি যেখানে ২১৪০ টি অপরাধের ঘটনা উঠে এসেছে, অর্থাৎ প্রতি ৫ ঘন্টায় একটি অপরাধ হচ্ছে”।

তিনি বলেন, “২০১৮ তে ১৬৪ জন সংখ্যালঘু মহিলার ধর্ষন এবং ১২২ টি খুন বা খুনের চেষ্টার ঘটনা উঠে এসেছে”।

Leave a Reply

error: Content is protected !!