নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২৩ডিসেম্বর’১৯ :-

সোমবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার সাথে ২০১৯ ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ভোটগননা শুরু হয়েছে। ঝাড়খন্ডের মোট ২৪ টি জেলায় সকাল ৮টা থেকে ভোটগননা শুরু হয়েছে।
নির্বাচন কমিশন প্রতিটি জেলার হেডকোয়ার্টার এ ভোটগননার ব্যবস্থা করেছেন।
এখনো পর্যন্ত জানা গেছে যে, জামশেদপুর বিধানসভায় ঝাড়খন্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাস তার সবথেকে বড়ো প্রতিদ্বন্দ্বী সরয়ু রাই এর থেকে ৭৭১ ভোটে পিছিয়ে আছেন। এখোনো পর্যন্ত
বিজেপি প্রার্থী রঘুবর দাস ১৩,৭০৮ টি ভোট পেয়েছেন এবং সরয়ু রাই ১৪,৪৭৯ টি ভোট পেয়েছেন।
শেষ খবর পাওয়া অবধি , কংগ্রেস এগিয়ে ৪১ টি এসনেএবং বিজেপি এগিয়ে ২৯ আসনে ।
