সংসদে পাশ হওয়া আইন মানতে অস্বীকার করা ‘অসাংবিধানিক’ : স্পষ্টভাষী কপিল সিবল |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ২১ জানুয়ারি’২০২০ :-

রবিবার কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বল বলেন যে কোনো রাজ্য সরকার সংসদে পাশ হওয়া আইন মানতে অস্বীকার করলে তা ‘অসাংবিধানিক’ । গত মঙ্গলবার কেরালা সুপ্রিম কোর্টে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । সেই কেরালাতেই সাহিত্য উৎসবে অংশগ্রহন করতে গিয়ে এই মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী ।

সিব্বল বলেন, “সিএএ পাস হলে কোনও রাষ্ট্রই বলতে পারে না ‘আমি তা বাস্তবায়িত করব না’। এটি সম্ভব নয় এবং এটি অসাংবিধানিক। আপনি এর বিরোধিতা করতে পারেন, আপনি বিধানসভায় একটি প্রস্তাব পাস করতে পারেন এবং কেন্দ্রীয় সরকারকে তা প্রত্যাহার করতে বলতে পারেন। তবে অসাংবিধানিকভাবে বলতে পারেননা যে এটির বাস্তবায়ন করব না । তাহলে সমস্যা হবে এবং আরও জটিলতা তৈরি হবে “।

পশ্চিমবঙ্গের তৃনমূল সরকার এবং পাঞ্জাব কংগ্রেসও সিএএ ও এনপিআর এর বিরোধীতা করে আসছে । যদিও কেরালার বাম সরকারই প্রথম এই আইনের বিরোধীতা করে সর্বোচ্চ আদালতের দারস্থ হয় ।

কপিল সিব্বলের সহকর্মী সালমান খুরশিদও এই বিষয়ে তাঁকে সমর্থন জানিয়ে বলেন, একটি আইন মানতে হবে। তিনি বলেন, “যদি সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ না করে তবে এটি স্ট্যাটিউট বুকে থাকবে। যদি স্ট্যাটিউট বুকে কিছু থাকে তবে আপনাকে আইন মানতেই হবে, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে ।

Leave a Reply

error: Content is protected !!