বোল্টের চেয়েও দ্রুত ? : খ্যাতনামা অ্যাথলিটের বিশ্বরেকর্ড ভেঙে দিয়ে রাতারাতি টুইটার সেনসেশন কন্নড় যুবক | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ফেব্রুয়ারি’২০২০ :-

বিশ্ববিখ্যাত অ্যাথলিট উইসেন বোল্টের চেয়েও দ্রুত ১০০ মিটার দূরত্ব দৌড়ে সকলকে তাক লাগিয়ে দিলেন কর্ণাটকের এক যুব বাফেলো জকি ! বৃহস্পতিবার ডিপি সতীশ নামের একটি টুইটার হ্যান্ডেল মারফত এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায় । ওই টুইট থেকেই জানা গেছে কর্ণাটকের একটি গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম শ্রীনিবাস গৌড়া, বয়স ২৮ ।

কর্ণাটকের এক গ্রামেই ঐতিহ্যমন্ডিত মহিষ দৌড় প্রতিযোগিতায় ঘটে এই বিস্ময়কর ঘটনা । স্থানীয় যুবক শ্রীনিবাস নিজের মহিষ নিয়ে সেখানে অংশগ্রহন করেন । মহিষ দের ছোটাতে নিজেও ছোটেন শ্রীনিবাস ; এবং জল কাদায় ভরা ১৪২.৫ মিটার দূরত্ব পেরিয়ে যান মাত্র ১৩.৬২ সেকেন্ডে ! প্রথম ১০০ মিটার পেরোতে তার সময় লাগে ৯.৫৫ সেকেন্ড, যা উইসেন বোল্টের বিশ্ব রেকর্ড থেকে ০.৩ সেকেন্ড কম ! বোল্টের সাথে সরাসরি মোকাবিলা না হলেও খ্যাতনামা অ্যাথলিটকে নিঃসন্দেহে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই কন্নড় যুবক ।

Leave a Reply

error: Content is protected !!