নাগরিকত্ব (সংশোধন) আইনের বিরুদ্ধে প্রতিবাদ বক্তব্য : গ্রেপ্তার ড: কাফিল খান |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০জানুয়ারি’২০২০:-

ছবি সৌজন্য – অন্তর্জাল

মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসকে উস্কানি দিয়ে হিন্দুবিদ্বেষী মনোভাব প্রচার করার অপরাধে ২৯শে জানুয়ারি, বুধবার গ্রেপ্তার হলেন গোরখপুরের ডাক্তার কাফিল খান । উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ইন্সপেক্টর জেনারেল অমিতাভ ইয়াশ জানান, “ডাঃ. কাফিল খানকে মুম্বাইয়ের এসটিএফ গ্রেপ্তার করেছে। ”

গ্রেপ্তারের সঠিক কারন জানা যায়নি তবে তার বিরুদ্ধে ১৩ ই ডিসেম্বর, ২০১৮ তারিখে আলিগড়ে ভারতীয় দণ্ডবিধির ধারা ১৫৩-এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এর অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছিল । এফআইআর অনুসারে, ডাঃ কফিল খানের বিরুদ্ধে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতি উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে যখন তিনি ১২ ডিসেম্বর নাগরিকত্ব (সংশোধন) আইন সম্পর্কে প্রায় ৬০০ শিক্ষার্থীর সমাবেশে বক্তব্য রাখছিলেন। সিএএ-র আওতায় আসা হিন্দু, পার্সী, শিখ এবং খ্রিস্টানদের প্রতি এএমইউয়ের মুসলিম শিক্ষার্থীদের মধ্যে বিদ্বেষ ছড়াতে, এফআইআর-এ অভিযোগ করা হয়েছে।

পুলিশের এফআইআরে বলা হয়েছে, “ডাঃ. কাফিল সিএএ-র মাধ্যমে বলেছিলেন, আমরা আমাদের বাড়ীতে যাদের চাকরি দিচ্ছি তারা আমাদের পাড়ায় চুরি করে চলেছে” ।…ডাঃ কাফিল তার বক্তব্যে বলেছিলেন যে মোটা ভাই আমাদের হিন্দু বা মুসলমান হতে শেখায় কিন্তু মানুষ নয় ।”

Leave a Reply

error: Content is protected !!