নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০২ডিসেম্বর’১৯:-

হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে সোমবার সংসদ তোলপাড় হয়। হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। সোমবার তিনি বলেন, ‘সময় এসেছে, এবার ধর্ষকদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত। একই সঙ্গে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। হায়দরাবাদের যে ঘটনায় শোরগোল পড়েছে তার আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছে।’ আমার মনে হয়, জনগণ এখন সরকারের থেকে একটা সুস্পষ্ট জবাব চাইছে। আর কতদিন এমন চলবে। আর কত যন্ত্রণা কত অত্যাচার সহ্য করতে হবে মেয়েদের?”হায়দরাবাদ ধর্ষণকাণ্ডে সোমবার সংসদ তোলপাড় হয়। বিষয়টি প্রশ্নোত্তর পর্বে উত্থাপনের অনুমতি দেন অধ্যক্ষ। নারীদের বিরুদ্ধে অপরাধে আরও কড়া শাস্তির সুপারিশ করেন সাংসদরা। সোমবার রাজ্যসভা অধিবেশন শুরু হওয়ার পর সভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুও হায়দরাবাদের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদও বলেন, “গোটা দেশ মিলে ঐক্যবদ্ধভাবে এই সামাজিক রোগের প্রতিকারের পথ বের করতেই হবে। বাস্তব হল অতীতে নির্ভয়া কাণ্ডের পরেও সংসদে এমন আলোচনা হয়েছিল। ক্ষোভ প্রকাশ করেছিলেন দলমত নির্বিশেষে সাংসদরা।