নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯অক্টোবর’১৯:-

দেশের হেভিওয়েট ভিভিআইপিদের উপর হামলার হুমকি দিল অল ইন্ডিয়া লস্কর-ই-তইবা। একটি সর্বভারতীয় নিউজ পেপারে এই খবর প্রকাশিত হতেই গুঞ্জন শুরু হয়েছে দেশ জুড়ে । সূত্রের খবর, মঙ্গলবার সকালে দিল্লির এনআইএ দপ্তরে একটি চিঠি এসে পৌঁছায়। চিঠিটি অল ইন্ডিয়া লস্কর-ই-তৈবা নামের জঙ্গি সংগঠনের নামে লেখা হয়েছে। জঙ্গিদের ওই হিটলস্টে রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরাষ্ট্রমন্ত্রী, ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত, রাষ্ট্রীয় নেতারা জঙ্গিগোষ্ঠীগুলির টার্গেটে থাকলেও, এতদিনকোন খেলোয়াড়দের নাম তাদের লিস্টে দেখা যায়নি। কাশ্মীর থেকে ৩৭০ তুলে নেওয়ার পর থেকেই জঙ্গি সংগঠনগুলোর কাছে অন্যতম শত্রুতার দেশ হয়ে পড়েছে ভারত।
ভারতে জম্মু-কাশ্মীর সীমান্তবর্তি অংশে জঙ্গি কার্যকলাপ নিয়ে চিন্তায় ছিলেন গোয়েন্দারা। সেই চিন্তাই যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল এই হুমকি চিঠি। কিন্তু কোথা থেকে এই চিঠি পাঠানো হয়েছে? সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন তাঁরা। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলকে হামলার হুমকি দিয়েছে। এরপরই ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এটা পাকিস্তানের চাল ছাড়া আর কিছু নয়। পাকিস্তানের এই শিশুসুলভ চালে অবশ্য ভয় পাচ্ছে না ভারত।