গুলি বিনিময় জম্মু-কাশ্মীরে : আহত ১ পুলিশকর্মী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১ জানুয়ারি’২০২০ :-

ফের উত্তাল জন্মু কাশ্মীর। শুক্রবার ভোরে জন্মু কাশ্মীরের নাগরোটায় সেনা জওয়ান ও জঙ্গিদের মধ্যে প্রবল গুলি বর্ষন। শুক্রবার ভোরে জন্মু কাশ্মীরের নাগরোটায় ভারতীয় সেনার রুটিন টহলদারির সময় একদল জঙ্গী মুহূর্তের মধ্যে ঝাঁকে ঝাঁকে গুলি করতে শুরু কর, পাল্টা জবাব দেয় সেনারাও। জঙ্গিদের গুলিতে এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। সেনা সূত্রের খবর, শুক্রবার ভোরে সেনাদের টহলদারির সময় তাদের ট্রাক থামতেই আচমকা গুলি বর্ষন শুরু করে একদল জঙ্গী। জঙ্গীর গুলির পাল্টা জবাব দেওয়া শুরু করে সেনারাও। গুলি বর্ষন চলাকালীন পরপর দুইবার বিস্ফোরণও ঘটায় জঙ্গিদল। সেনার গুলিতে এক জঙ্গীও নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ওই এলাকার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গী খোঁজে ভারতীয় সেনার চিরুনি তল্লাশি চলছে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

error: Content is protected !!