নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ সেপ্টেম্বর’১৯:-

সহকর্মীদের কাছ থেকে জাতের খোঁটা শুনতে শুনতে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের শিকড় জেলার মহিলা থানায়। সূত্রের খবর,২০০৮ সাল থেকে লক্ষ্মীকান্ত নামে এক পুলিশ কর্মী, মহিলা থানার কাজে যুক্ত ছিলেন। দীর্ঘদিন যাবত লক্ষ্মীকান্ত অবসাদে ভুগছিলেন বলে পরিবার দাবি করেন। পুলিশকর্মীর মোবাইল ফোনের হোয়াটঅ্যাপ ম্যাসেজের ভিত্তিতে জানা গিয়েছে, ক্রমাগত তার সহকর্মীরা তাকে নিচু জাতের খোঁটা দিচ্ছিলেন। তাতেই তিনি হতাশগ্রস্ত হয়ে পড়েছিলেন। হতাশাগ্রস্ত হয়েই নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল লক্ষীকান্ত। এসএইচও সহ তিনজন পুলিশ কর্মীর বিরুদ্ধে, হোয়াটঅ্যাপ ম্যাসেজের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন তার পরিবারের লোকেরা। ঝুলন্ত অবস্থায় প্রথম রবিবার সকালে, পরিবারের লোকেরা দেখতে পায় দেহটিকে। শনিবার রাতে আত্মহত্যার ঘটনা ঘটায় বলে প্রাথমিক অনুমান করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটিকে রাজস্থান হাসপাতালে পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।