নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ফেব্রুয়ারি’২০২০ :-

করোনাভাইরাস আক্রান্ত ভারতের প্রথম ব্যক্তি এখন সম্পূর্ণ সুস্থ, জানালেন স্বাস্থ্য আধিকারিকরা । কেরালার ত্রিসুরের এই রোগীর থেকে সংগৃহীত সাম্প্রতিক নমুনাগুলিতে করোনভাইরাস এর কোনো চিহ্ন পাওয়া যায়নি । কেরলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি) ইউনিটে পুনরাবৃত্তিতে নমুনাগুলি পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষা শেষে তাকে সুস্থ ঘোষণা করা হয় । তবে স্বাস্থ্য আধিকারিকেরা চূড়ান্ত নিশ্চিতকরণের আগে পুনের এনআইভি থেকে ফলাফলের জন্য অপেক্ষা করছেন।
এই বছরের ৩০ শে জানুয়ারী এই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে ।
ভারত এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের তিনটি ঘটনা নিশ্চিত করেছে। চীন এবং অন্যান্য আক্রান্ত দেশ থেকে ভ্রমণ ইতিহাস সহ হাজার হাজার মানুষ অবিরত পর্যবেক্ষণের অধীনে রয়েছে ।