৪৬,০০০ কোটির সামুদ্রিক পণ্য রপ্তানি ভারতের : সেরার শিরোপা চিংড়ির |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ ফেব্রুয়ারি’২০২০ :-

বিশ্বব্যাপী প্রতিযোগিতা সত্ত্বেও, সামুদ্রিক পণ্য রপ্তানিতে ভারতের আয় ৪ বিলিয়ান ডলার (২০১২-১৩ সালে) থেকে বেড়ে দাড়িযেছে ৬.৭ বিলিয়ন ডলারে (২০১৮-১৯ সালে), ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪৬,০০০ কোটি টাকা। বৃহস্পতিবার সামুদ্রিক পণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ (এমপিইডিএ) এর শীর্ষ কর্মকর্তারা এমনটাই জানান ।

যুক্তরাজ্যে সর্বাধিক চিংড়ি রপ্তানি করে ভারত ।চিংড়িই ভারত থেকে রপ্তানি হওয়া সীফুড আইটেমগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়। রপ্তানি সামুদ্রিক পণ্যের প্রায় ৪৪% চিংড়ি । এছাড়াও, অন্যান্য পণ্যগুলির মধ্যে রয়েছে হিমায়িত মাছ, স্কুইড এবং ক্যাটল ফিশ ইত্যাদি ।

পরিমাণের দিক থেকে, ভারত ২০১৮-১৯ সালে ১৪ লক্ষ টনেরও বেশি সামুদ্রিক পণ্য রফতানি করেছে। আগামী পাঁচ বছরে $ ১৫ বিলিয়ন ডলার অর্জনের একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈচিত্র্যকরণের মাধ্যমে জলজ চাষ বৃদ্ধি, কঠোর মান নিয়ন্ত্রণ করা এবং টেকসই ফিশিং পদ্ধতি প্রবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হবে।

Leave a Reply

error: Content is protected !!