নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ আগস্ট’১৯:-

আসতে চলেছে ব্যক্তিগত আয়করে বদল। প্রস্তাব দিয়েছে সরকার নিয়োজিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স। কমানো হচ্ছে আয়করের হার। বছরে ১০-২০ লাখ টাকা উপার্জন করলে আয়কর দিতে হবে ২০% এবং ৫-১০ লাখ টাকা উপার্জন করলে ১০% আয়কর দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। টাস্ক ফোর্সের নতুন প্রস্তাবে বার্ষিক ২.৫ লাখ টাকা পর্যন্ত যারা আয় করেন তাদেরকে আয়করের আওতায় রাখা হবে না। বছরে ৫ লাখ টাকা পর্যন্ত যারা আয় করেন তাদের ক্ষেত্রে আয়করে ছাড় দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেমন ২.৫-১০ লাখ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে ১০%, ১০-২০ লাখ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে ২০%, ২০ লাখ থেকে ২ কোটি টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে ৩০% এবং বার্ষিক ২ কোটি টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৩৫% আয়কর দিতে হবে বলে জানা গিয়েছে।