২০০২ সালের ‘গোধরা ম্যাসাকার’ : সাজাপ্রাপ্ত ১৪ জনের রেহাই : জামিনে মুক্তির নির্দেশ সুপ্রীম কোর্টের |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৮ জানুয়ারি’২০২০ :-

মঙ্গলবার ২০০২ সালের গোধরা-পরবর্তী সর্দারপুরা গনহত্যা কান্ডে অভিযুক্ত যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ১৪ জনকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ জানালো সুপ্রিম কোর্ট । সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী এই ১৪ জন সমাজের কাজে নিযুক্ত হবেন কিন্তু এদের গুজরাতের বাইরে বসবাস করতে হবে ।

২০০২ সালে ২৮শে ফেব্রুয়ারি গোধরায় একটি রেলে অগ্নিসংযোগ অত্যন্ত নির্মমভাবে করে ৫৮ জন যাত্রীর প্রান নেওয়া হয়, যার মধ্যে বেশিরভাগই ছিলেন অযোধ্যা ফেরত হিন্দু ‘কর্মজীবী’ । এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই রাতেই মেহসানা জেলার বিজাপুর তহসিলের সর্দারপুরা গ্রামে একটি পাকা বাড়িতে অগ্নিসংযোগ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩৩ জনকে জীবিত পুড়িয়ে মারা হয় ।

হাইকোর্টে এই ঘটনার দীর্ঘ বিচারের পর ১৭ জনকে দোষী সাব্যস্ত করা হয় এবং যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেওয়া হয় । এদের মধ্যেই ১৪ জন সুপ্রিম কোর্টের নির্দেশে আজ জামিনে মুক্তি পেলেন ।

Leave a Reply

error: Content is protected !!