নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১অক্টোবর’১৯:-

এক মর্মান্তিক দুর্ঘটনায় চারজন মহিলাসহ তিন শিশুর মৃত্যু। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বুলন্দ শহরের গঙ্গাঘাট এলাকায়। সূত্রের খবর, শুক্রবার ভোরে একটি চলন্ত বাসের চাকায় থেঁতলে ফুটপাতের শুয়ে থাকা একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। ঘটনার খবর ছড়াতেই এলাকার বাসিন্দারা ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান তারা সকলেই একই পরিবারের সদস্য ছিলেন। অন্য শহর থেকে গঙ্গাস্নানের উদ্দেশ্যে এসেছিলেন। রাত অনেক হয়ে যাওয়ার কারণে ফিরতে না পারায় ফুটপাতে ঘুমিয়ে ছিলেন। তখনি মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।