নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ সেপ্টেম্বর’১৯:-

গণেশ ঠাকুর বিসর্জনের সময় নৌকা উল্টে নদীতে তলিয়ে গিয়ে ১১ জনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে, ভোপালের খাটলাপুরের ঘাটে। সূত্রের খবর, শুক্রবার ভোর ৪:৩০ নাগাদ খাটলাপুর ঘটে, ষোলজন মানুষের একটি দল নৌকায় চেপে গণেশ বিসর্জনের জন্যে গিয়েছিলেন। হটাৎ মাঝ নদীতে নৌকাটি ষোলজনকে নিয়ে উল্টে যায়। নদীতে ষোল জনকে তলিয়ে যেতে দেখে, ঘাটের পারে থাকা স্থানীয়রা নদীতে ঝাঁপিয়ে পাঁচ জনকে জীবিত অবস্থাতে এবং এগারো জনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়ার পর, কমলানাথ সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা দেবার জন্য ঘোষণা করেন। উল্লেখ্য, নৌকাটিতে ষোলজন ছিল বলে উল্লেখ করলেও, তার বেশিও থাকতে পারে বলে জানায়। তাই এখনো পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত ও তার আশেপাশের এলাকায় উদ্ধারকারী দলের সদস্যরা তল্লাশি করছে। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনিক আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান মৃতদের আত্মীয় ও পরিচিতিরা।