হাসিমুখর জি সেভেন বৈঠক : হিন্দিতে অনড় মোদী : রসিকতা ট্রাম্পের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ আগস্ট’১৯:-

চলছিল জি-৭ বৈঠক। সারা পৃথিবীর নজর ছিল মোদী-ট্রাম্প বৈঠকের দিকে। সেটার কারণ ছিল, জম্মু ও কাশ্মীরে আর্টিকেল ৩৭০নিস্ক্রিয়করণ নিয়ে আন্তর্জাতিক স্তরে জলঘোলা করতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু ভারত তা সফল করতে দেয়নি। ঠিক এইরকম গুরুত্বপূর্ণ সময়ে হেসে উঠলেন রাষ্ট্রনেতারা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রসিকতায়। গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে হাসির ঝলক তখন ফ্রান্সের বিয়ারিটজ-এ। দুপাশে সারিভাবে বসে দুদেশের কূটনীতিকরা, সামনে সংবাদমাধ্যম। সকলেরই তখন হাসিমুখ। ট্রাম্প রসিকতা করেছেন নরেন্দ্র মোদীর সাথে, বলেছেন যে, “উনি ভালো ইংরেজি বলেন, কিন্তু এখন বলতে চান না।” সেখানে আলোচনার বিভিন্ন বিষয় ছাড়াও সারা বিশ্বের মিডিয়ার নজরে ছিল মোদীর ইংরেজি বলা। যদিও বিদেশে খুব প্রয়োজন ছাড়া তিনি ইংরেজি বলেন না।

Leave a Reply

error: Content is protected !!