নির্যাতিতা প্রয়াত পশু চিকিৎসকের স্মৃতি রক্ষা : নারীনির্যাতন মোকাবিলায় উদ্বোধন ‘দিশা থানা’ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ ফেব্রুয়ারি’২০২০ :-

নারীনির্যাতন মোকাবিলায় অন্ধ্র প্রদেশে গঠন করা হলো প্রথম “দিশা থানা” । মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি শনিবার পূর্ব গোদাবরী জেলার রাজমহেন্দ্র্বরম শহরে প্রথম ‘দিশা থানা’ উদ্বোধন করলেন । একচেটিয়াভাবে নারী ও শিশুদের বিরুদ্ধে হাওয়া অপরাধ মোকাবিলা করাই এই থানার প্রধান কর্তব্য । গত ২৭ শে নভেম্বর ২০১৯, ২৬ বছর বয়সি যে তরুণী পশু চিকিৎসককে হায়দ্রাবাদের উপকণ্ঠে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মারা হয় তার প্রতীকী নামেই নামাঙ্কিত করা হয়েছে এই বিশেষ থানাকে ।

‘ অন্ধ্রপ্রদেশ ফৌজদারি আইন (সংশোধনী) ২০১৯’ (যা দিশা আইন নামেও পরিচিত ) এর অংশ হিসাবে বিশেষ থানা প্রতিষ্ঠা করা হয়েছে । বিল টি ১৩ ই ডিসেম্বর রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল । বর্তমানে খসড়া আইনটি রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জগন মোহন রেড্ডি বলেন, ” এটি একটি ঐতিহাসিক দিন। নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত মামলার বিচারের জন্য প্রতিটি জেলায় একটি বিশেষ আদালত ছাড়াও গোটা রাজ্যে এই জাতীয় আঠারটি আঠার থানা গঠন করা হবে। এই আদালতগুলির পক্ষে আরও ভাল সাজা নিশ্চিত করার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটরও নিয়োগ করা হবে, যা বর্তমান ব্যবস্থার তুলনায় চারগুণ শক্তিশালী ।” তিনি বলেছিলেন, তেলেঙ্গানার হায়দরাবাদে পশুচিকিৎসককে ধর্ষণ ও হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে যে কোনও মহিলা বা শিশু রাতের রাস্তায় নিরাপদে ভ্রমণ করতে পারে না। তিনি দুঃখ প্রকাশ করেন “আমরা নির্ভয়া আইনটি দেখেছি যা একটি মহিলার বিরুদ্ধে জঘন্য অপরাধের ফলস্বরূপ কার্যকর হয়েছিল। তবে এই অপরাধের অপরাধীদের সাত বছরের বিচারের পরেও শাস্তি দেওয়া হয়নি,” ।

Leave a Reply

error: Content is protected !!