টেলিকম সংস্থাগুলিকে অন্তিম সতর্কবার্তা সুপ্রিম কোর্টের : মেটাতেই হবে ৯২,০০০ কোটি | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ফেব্রুয়ারি’২০২০ :-

আদালত রায় দেওয়া সত্ত্বেও সরকারের ৯২,০০০ কোটি টাকা বকেয়া না মেটানোয় শুক্রবার টেলিকম সংস্থাগুলিকে তীব্র ভৎসর্না করলো সুপ্রিম কোর্ট । রায় পুনর্বিবেচনা তো হবেই না বরং আগামী শুনানির দিন অর্থাৎ ১৭ই মার্চ সমস্ত টেলিকম সংস্থার শীর্ষ কর্তাদের আদালতে হাজির থেকে তাদের এই অবমাননার কারন আদালতকে জানাতে হবে, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে শীর্ষ আদালত রায় দেয় যে ২৩ শে জানুয়ারি ২০২০ এর মধ্যে টেলিকম মন্ত্রককে বকেয়া অর্থ মিটিয়ে দিতে হবে সংস্থাগুলিকে । এয়ার্টেল, ভোডাফোন, আইডিয়া সহ নামিদামী টেলিকম সংস্থাগুলি শীর্ষ আদালতের এই রায় পুনর্ববেচনার দাবি জানায় । আজ এই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট । তিন বিচারপতি আব্দুল নজির, অরুণ মিশ্র এবং এম আর শাহের বেঞ্চ টেলিকম সংস্থাগুলি কে অন্তিম সতর্কবার্তা জানিয়ে দেয় ।

Leave a Reply

error: Content is protected !!