নিজের হাতে ছেলে-মেয়ে-স্ত্রী-মায়ের গলা কাটল যুবক : খুন পরিবারের ৫ সদস্য : স্তব্ধ এলাকা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭নভেম্বর’১৯:-

নৃশংস ভাবে পরিবারের পাঁচ সদস্যেকে খুন করলো ছেলে। ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডের কোডার্মা জেলার নবলশাহী থানা এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ গঙ্গা দাস নামে যুবক প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তার ছেলে ও মেয়ের গলা কেটে খুন করে। এরপর মা ও গর্ভবতী স্ত্রীকেও খুন করে । শুধু তাই নয়, দুই ভাইঝির উপরও হামলা চালায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের । চিৎকারের আওয়াজ শুনে আশেপাশের কয়েকজন মানুষ গঙ্গা দাসের এক ভাইঝিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে যান। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাযেত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গঙ্গা দাসকে বাড়ির একটি ঘরে দরজা বন্ধ অবস্থায় গ্রেপ্তার করে। জানা যায়, গঙ্গা দাস মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!