৩০ বছর ধরে জীবন বাজি রেখে গন্ডার পাহারা : ‘আর্থ হিরোস’ সম্মানে ভূষিত বনরক্ষী ডিম্বেস্বর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩নভেম্বর’১৯:-

প্রানের মায়া তুচ্ছ করে নিজের কর্তব্যে থেকেছেন অবিচল । এক শৃঙ্গ গন্ডার বাঁচাতে বাজি রেখেছেন নিজের জীবন । তার প্রতিদান পেলেন আসামের বন রক্ষী ডিম্বেস্বর দাস । পেলেন “আর্থ হিরোস” এর তকমা পুরস্কার । ‘পৃথিবীর নায়ক’ ডিম্বেস্বর এখন বন বিভাগের গর্ব , অন্যদের কাছে দৃষ্টান্ত ।
সূত্রের খবর, ‘আর্থ হিরোস’ পুরস্কারে ভূষিত হয়েছেন আসাম বন দপ্তরের নিরাপত্তারক্ষী ডিম্বেস্বর দাস। সূত্রের খবর, গত তিরিশ বছর ধরে বিপন্ন প্রজাতির এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণে তিনি বিশেষ ভূমিকা পালন করছিলেন। গন্ডারকে বাঁচাতে গিয়ে বহুবার বন্যপ্রাণীদের মুখে প্রানের ঝুঁকি নিয়ে তাদের সংরক্ষণ করেছেন। তাঁর এই লড়াইয়ের কথা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সেই কারণে রয়াল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড তাঁর কাজকে সম্মান জানিয়ে ‘আর্থ হিরোস’ পুরষ্কার তাঁর হাতে তুলে দিয়েছে। নিজের কাজকে ভালোবেসে গোটা বিশ্বের মন জয় করে ফেলেছে তিনি। আসামের বনদপ্তরের মন্ত্রী তাঁর কৃতিত্বের শুভেচ্ছা জানিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। পৃথিবীর প্রাণ সম্পদ রক্ষা করার জন্যে ডিম্বেস্বর দাসের মতন মানুষ আগামী দিনের সম্পদ।

Leave a Reply

error: Content is protected !!