বৃষ্টিতে ভণ্ডুল হতে পারে দুর্গাপূজা : আভাস আবহাওয়া দপ্তরের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০সেপ্টেম্বর’১৯:-

পুজোর মুখে বৃষ্টি থাকার আভাস দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসম ভবন বৃহস্পতিবার জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। উল্লেখ্য তার জেরে দুর্গাপূজায় বাঙালীদের বৃষ্টির মুখোমুখি পড়তে হতে পারে। বাঙালির সেরা উৎসবে বৃষ্টি থাকবে কিনা তা যথেষ্ট দুশ্চিন্তার কারণ।

আবহাওয়াবিদরা মনে করেন বর্ষা যাবার আগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টি হবে না এমন ভাবাটা ভুল হবে। চলতি বছরে তেমনভাবে বৃষ্টি না হলেও একের পর এক নিম্নচাপের পালা লেগেই ছিল পশ্চিমবাংলায়। আর তার জেরেই বলা যায় যত নিম্নচাপ, বর্ষার আয়ু তত।

উল্লেখ্য গত বছর বৃষ্টির মুখে পড়তে হয়েছিল পুজোর চার দিন। এবারেও কি চিত্র সামনে আসবে তা দেখার পালা এখন। মণ্ডপে মণ্ডপে পুজোর প্রস্তুতি তুঙ্গে। চলছে কেনাকাটা থেকে শুরু করে রংয়ের কাজ, সবকিছুই মনে হচ্ছে বিপত্তির মুখে।

Leave a Reply

error: Content is protected !!