“নাক গলাবেন না” : তুর্কি রাষ্ট্রপ্রধানকে সতর্কবার্তা ভারতের : বিষয় ইন্দো-পাক কাশ্মীর বিবাদ | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ফেব্রুয়ারি’২০২০ :-

তুর্কি রাষ্ট্রপ্রধানের কাশ্মীর সংক্রান্ত মন্তব্যকে সমালোচনা করে শনিবার ভারতীয় বিদেশ মন্ত্রক তাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাতে সাফ বারন করে দেয় । বিদেশ মন্ত্রক এর তরফে আরো বলা হয় এই ধরনের ইস্যুতে মন্তব্য করার আগে পাকিস্থানের পক্ষ থেকে ক্রমাগত আতঙ্কবাদী হুমকি সম্পর্কে সব তথ্য যেন সঠিকভাবে জেনে নেন তুর্কি রাষ্ট্রপ্রধান রিসেপ তাইপ এর্ডগান ।

প্রসঙ্গত, শুক্রবার এর্ডগান আবারও বিতর্কিত ইন্দো-পাক কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করেন এবং অঙ্গীকার করেন যে আঙ্কারা পাকিস্তানের অবস্থানকে সমর্থন করবে। এর উত্তরে আজ ভারতীয় বিদেশ মন্ত্রক তার উদ্দেশ্যে জানিয়ে দেয় এই বিষয়ে তার নাক গলানোর মোটেই দরকার নেই ।

Leave a Reply

error: Content is protected !!