প্রকাশ্যে শৌচকর্মের অপরাধে দুই দলিত বাচ্চাকে পিটিয়ে মারল জনতা : ঘটনাস্থল মধ্যপ্রদেশ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ সেপ্টেম্বর’১৯:-

নৃশংস বললেও কম বলা হয় । প্রকাশ্য স্থানে শৌচকর্ম করবার অপরাধে বেধড়ক পিটিয়ে মেরে ফেলা হলো দুই দলিত বালক বালিকাকে , যাদের বয়স উর্ধে ১০ থেকে ১২ বছর । মধ্যপ্রদেশের এই শিউড়ে ওঠা ঘটনা , দেশ জুড়ে চলা ‘লিনচিং ‘ এ নারকীয়তার সিলমোহর ফেলল বলেই স্তম্ভিত নেট দুনিয়া ।

সূত্রের খবর , গণপিটুনিতে মৃত্যু হলো দুটি নাবালক নাবালিকার। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ভাবকেড়ি গ্রামে। ওই নাবালক নাবালিকাটি দলিত সম্প্রদায়ের, একজনের বয়স ১০(অবিনাশ) , আরেকজনের ১২(রোশনি)। পুলিশ সূত্রে খবর, ভোরবেলা গ্রামের পঞ্চায়েত ভবনের সামনে শৌচকর্ম করার সময় তাদের দেখে ফেলে ওই অফিসের এক কর্মী। এরপরেই তিনি লোক জড়ো করে মারধর শুরু করে ওই নাবালিকা ও নাবালককে। গণপিটুনির পর সেখানে পড়ে থাকে থ্যতলানো দুই দেহ। পুলিশ এসে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের গ্রাম্য এলাকাগুলোতে এখনো অনেক বাড়িতেই শৌচালয় নেই বললেই চলে। মাঠেঘাটেই শৌচকর্ম করেন সাধারণ মানুষেরা। কিন্তু শৌচ কর্ম করবার অপরাধে , দুটি ধস বারো বছরের বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে। ঘটনার নিন্দা করে বসপা নেত্রী মায়াবতী টুইট করেছেন যে, মধ্যপ্রদেশের প্রতিটা ঘরে শৌচালয় নেই এটা ভীষণ লজ্জার। তাছাড়া দলিতেরা সবসময় উচ্চবর্ণের হিংসার শিকার হয়ে চলেছে।

Leave a Reply

error: Content is protected !!