নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ জানুয়ারি’২০২০ :-

বছরের শুরুতেই পা পিছলে একেবারে দশ ধাপ নিচে ভারত ! সেই সঙ্গে জুটল ” ত্রুটিপূর্ণ গনতন্ত্র” (flawed democracy) এর তকমাও । ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট প্রণোদিত বিশ্ব ডেমোক্রেসি ইন্ডেক্সের তালিকায় এই বছর দশ ধাপ পিছিয়ে এল ভারত ।
২০১৯ এর এই তালিকায় ভারতের র্যাঙ্ক ৫১ । ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট মনে করছে দেশে “নাগরিক স্বাধীনতার ক্ষয়” এই অধঃপতনের প্রাথমিক কারণ ।
২০১৮ তে ভারতের ডেমোক্রেসি সূচকে স্কোর ছিল ৭.২৩, ২০১৯ এ তা পরে দাড়িয়েছে ৬.৯০ । এছাড়া প্রতিবেশী দেশগুলির মধ্যে পাকিস্তান ৪.২৫ স্কোর নিয়ে ১০৮তম, বাংলাদেশ ৫.৮৮ স্কোর নিয়ে ৮০তম, এবং শ্রীলঙ্কা ৬.২৭ স্কোর নিয়ে ৬৯তম স্থানে রয়েছে ।
সূচকটি পাঁচটি বিভাগের ভিত্তিতে তৈরি – নির্বাচনী প্রক্রিয়া এবং প্লুরালিজম; সরকারের কার্যক্রম; রাজনৈতিক অংশগ্রহণ; রাজনৈতিক সংস্কৃতি; এবং নাগরিক স্বাধীনতা।