নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ফেব্রুয়ারি’২০২০ :-

দিল্লীর সংঘর্ষ নিয়ে মুখ খুললেন অভিনেতা। নাগরিকত্ব আইনের ফলস্বরূপ গত তিনদিন থেকে উত্তর-পূর্ব দিল্লীর সংঘর্ষ নিয়ে মুখ খুললেন বিখ্যাত অভিনেতা রজনীকান্ত। শুরুতে নাগরিকত্ব আইনকে সমর্থন করলেও, বর্তমান পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারের সমালোচনা করলেন দক্ষিনের বিখ্যাত অভিনেতা তথা রাজনীতিবিদ রজনীকান্ত। বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র সরকারের “বুদ্ধিমত্তার ব্যর্থতা” বলে আখ্যা দিলেন তিনি। চেন্নাইয়ে তিনি সাংবাদিকদের জানান, “দিল্লীর এই সংঘর্ষ কেন্দ্র সরকারের বুদ্ধিমত্তার ব্যর্থতার ফল। আমি তীব্রভাবে কেন্দ্র সরকারের কাজের নিন্দা জানাই”।
তিনি বলেন, “প্রতিবাদকে দৃঢ়তার সঙ্গে সামলানো উচিৎ। গোয়েন্দা সংস্থাগুলি তাদের কাজ ঠিকভাবে করেনি। বুদ্ধিমত্তার ব্যর্থতা মানে স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা”।
প্রসঙ্গত, উত্তর পূর্ব দিল্লীর সংঘর্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং ২০০ এর বেশী আহত হয়েছেন।