গঞ্জিকা সেবনে বিশ্বে তৃতীয় স্থানে দিল্লি : ষষ্ঠ স্থানে মুম্বাই

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ সেপ্টেম্বর’১৯:-

গাঁজার নেশায় বুদ হয়ে যাচ্ছে রাজধানী দিল্লি। লজ্জা পাওয়ার মতো এক তালিকায় বিশ্বের মধ্যে তৃতীয় স্থান পেল দিল্লি। গাঁজা সেবনে বিশ্বে তৃতীয় স্থানে দিল্লি, দ্বিতীয় স্থানে করাচি এবং প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে দিল্লিতে প্রায়ই ঘটে চলা ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনার একটা বড় কারণ মাদক। সম্প্রতি, এবিসিডি নামের একটি সংস্থা করা মাদক সম্পর্কিত রিপোর্টে উল্লেখ করেছে, গাঁজা সেবনের দিকে বিশ্বের বড়ো শহরগুলিকে পেছনে ফেলে দিয়ে এগিয়েছে দিল্লি। এবিসিডির রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই আশঙ্কা বেড়েছে সমাজবিজ্ঞানীদের, যুবসমাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। জানা গেছে, ২০১৮সালে দিল্লিতে গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৩৮.২৬ মেট্রিক টন। সূত্রের খবর, দিল্লি বাদে ওই তালিকায় প্রথম দশে ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই, ২০১৮সালে মুম্বইয়ের গাঁজা প্রায় ৩২.৪ মেট্রিক টন।

Leave a Reply

error: Content is protected !!