নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ফেব্রুয়ারি’২০২০ :-

দিলী বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত ৬০টি আসনে এগিয়ে আম আদমি পার্টি । বিজেপি এগিয়ে রয়েছে ১০টি আসনে । এখনও খাতা খুলতে পারেনি জাতীয় কংগ্রেস । ৭০টি আসনের লড়াই এ সংখ্যাগরিষ্ঠতার জন্য চাই কমপক্ষে ৩৬ টি আসনে সুনিশ্চিত জয় । ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে জয়ের জন্য আগাম শুভচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । “জনগন বিজেপিকে প্রত্যাখ্যান করেছে” বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
নয়া দিল্লির থেকে এগিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, এছাড়াও আম আদমি পার্টির নেতৃত্বদের মধ্যে অতিশজি ( কাকলজি থেকে ), সৌরভ ভরদ্বাজ ( গ্রেটার কৈলাশ থেকে ) এবং রাঘব চাড্ডা ( রজিন্দর নগর থেকে ) এগিয়ে রয়েছেন । বিজেপি নেতৃবৃন্দের মধ্যে ওম প্রকাশ শর্মা ( বিশ্বাস নগর থেকে ) এবং বিজেন্দ্র গুপ্তা ( রোহিণী থেকে ) এগিয়ে রয়েছেন এই মুহূর্তে ।