দিল্লি বিধানসভা নির্বাচন : ভোটদান ৮ ফেব্রুয়ারি, গণনা ১১ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৬ডিসেম্বর’২০২০:-

দিল্লির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, এক দফায় হবে দিল্লি বিধানসভার ভোট। ভোটগ্রহণের তারিখ ৮ ফেব্রুয়ারি, আর ফলপ্রকাশ করা হবে ১১ ফেব্রুয়ারি। দিল্লিতে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪৬ লক্ষ। ৭০টি বিধানসভা কেন্দ্রে মোট বুথ সংখ্যা ১৩ হাজার ৭৫০টি। কমিশন সোমবার জানিয়েছে, আজ থেকেই নির্বাচনের দর্শ আচরণবিধি কার্যকর হবে দিল্লিতে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটকেন্দ্র গুলিতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক কেন্দ্রে ডিসিপি পদমর্যাদার একজন করে আধিকারিক পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন। গোটা রাজ্যে ৯০ হাজার আধিকারিক মোতায়েন করা হবে। এইবার প্রথম দিকে শোনা যাচ্ছিল বিজেপি-কে আটকাতে কংগ্রেস জোট বাঁধার প্রস্তাব দিতে পারে আপ-কে।
কিন্তু পরে দুই দলই আলাদা আলাদা ভাবেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!