তিনদিনে দু’বার : ফের কিরারি মার্কেটে আগুন | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ডিসেম্বর’১৯:-

আবার আগুন গ্রাস করলো দিল্লির কিরারি মার্কেট এলাকা। সূত্রের খবর, মঙ্গলবার সকালে কাঠের আসবাবপত্রের জন্য খ্যাতি দিল্লির কিরারি মার্কেট এলাকা থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রাই। সঙ্গে সঙ্গে খবর দেয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছে। বাজারে মজুত ছিল প্রচুর কাঠের সামগ্রী। ফলে আগুন ছড়িয়ে পড়তে দেরি হয়নি। আগুন ধরে যায় পরপর কয়েকটি গুদাম ও দোকানে। যদিও আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। আর কিছুক্ষণের মধ্যেই আগুন নেভানো সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা। বাজারে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কেউ হতাহত হননি। তবে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। রবিবার ভোরবেলা দিল্লির আনাজ মান্ডি এলাকার অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয় অন্তত ৪৩ জনের, আহত বহু। তবে দ্বিতীয়বারের এই আগুন লাগার ঘটনায় তেমন কোনও ক্ষতি হয়নি।

Leave a Reply

error: Content is protected !!