কারখানায় ভয়াবহ আগুন : অসহায় ঘুমন্ত মৃত্যু ৪৩ জনের |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৮ ডিসেম্বর’১৯ :-

রবিবার ভোরে উত্তর দিল্লীর এক ছ-তলা ফ্যাক্টরি তে হঠাৎ ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ফ্যাক্টরি টি রানী ঝাসি রোডের আনাজ মান্ডি তে। জানা গেছে যে, ঘটনাটি ঘটার সময় ফ্যাক্টরির কর্মীরা সবাই ঘুমিয়ে ছিলেন। ভোর ৫:২২ নাগাদ দমকল বাহিনীতে ফোন যায় এবং আধ ঘন্টার মধ্যে দমকলের ৬ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভেতরে আটকে থাকা ৫০ জন কর্মী কে উদ্ধার করা হয় ও তাদের নিকটবর্তী রাম মনোহর লোহিয়া এবং হিন্দু রাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, তাদের মধ্যে ৪৩ জন মারা যায় এবং বাকিরা আহত অবস্থায় হাসপাতালে আছে। আগুন লাগার কারন এখনো জানা যায়নি।
ঘটনার জন্য রানী ঝাসি ফ্লাইওভার টিকে বন্ধ রাখা হয়েছে।
দিল্লী দমকল বাহিনীর সহকারী আধিকারিক সুনীল চৌধুরী বলেন, “এটি স্কুল ব্যাগ এবং বোতলের একটি ফ্যাক্টরি। এর ভেতরে ৬০০ স্কয়ার ফিট জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল এবং ভেতরে ধোঁয়ায় অন্ধকার হয়ে ছিল। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে” ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!