সিএএ বিরোধিতায় ফের উত্তাল রাজধানী : ১ পুলিশ কর্মী সহ মৃত ৪ | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ফেব্রুয়ারি’২০২০:-

সোমবার, দিল্লির উত্তর পূর্ব অংশে পুলিশের সাথে সিএএ বিরোধী প্রতিবাদকারীদের সংঘর্ষে মৃত্যু হলো এক পুলিশকর্মী সহ এক প্রতিবাদীর । একটি সর্ব ভারতীয় ইংরেজি নিউজ এজেন্সি সূত্রে খবর, এইদিন, রাজধানীর জাফরাবাদ, মৌজপুর এবং ভজনপুরা অঞ্চলে পুলিশ ও নাগরিকত্ব (সংশোধন) আইন বিরোধীদের মধ্যে সংঘাত বাধে এবং দ্রুত তা বড় আকার ধারণ করে ।

মার্কিন রাষ্ট্রপতি ভারতে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই এই ঘটনা ঘটে । যদিও ট্রাম্প রাজধানীতে রাষ্ট্রপতি ভবন এবং রাজঘাট দর্শন করবেন যা আজকের ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ।

দিল্লির গোকুলপুরীতে দু’পক্ষের সংঘর্ষের সময় মাথায় পাথর লেগে আহত হন দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লাল। তিনি রাজস্থানের সিকারের বাসিন্দা এবং এসিপির (গোকালপুরী) অফিসে পদে নিযুক্ত ছিলেন। মিঃ লাল আহত হওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন । পুলিশ সূত্রে খবর, পাথরটি কোন দিক থেকে এসেছে তা জানা যায়নি।

এছাড়াও, পাথরের আঘাতে আহত হয়েছেন ডিসিপি শাহাদ্রা অমিত শর্মা, এসিপি গোকুলপুরী অনুজ এবং হেড কনস্টেবল চটরপাল । তাদের সকলকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!