নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৪ ফেব্রুয়ারি’২০২০ :-

ভারতে বাড়ছে করোনাভাইরাসের আক্রমন | বর্তমানে আক্রান্তের সংখ্যা মোট ৩ | সোমবার তৃতীয় আক্রান্ত ব্যক্তির খবরটি পাওয়া যায় | ব্যক্তি কেরালার বাসিন্দা | হাসপাতালে বিচ্ছিন্নভাবে তার চিকিৎসা চলছে | স্বস্তির খবর এই যে, আক্রান্ত তিন জনের অবস্থাই এখন স্থিতিশীল |
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর যে করোনাভাইরাস আক্রান্ত এই তৃতীয় ব্যক্তি চীনের উহানে যাতায়াত করেছেন | তবে রোগীর বর্তমানে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক |
ইতিমধ্যে, ভারতীয়দের চীন ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং কোনো ভারতীয় চীন ভ্রমণে গেলে দেশে প্রত্যাবর্তনের পরে তাদের পৃথকভাবে রাখা হতে পারে। রোববার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “২০২০ সালের ১৫ জানুয়ারির পর এবং এখন থেকে কেউ চীনে যাতায়াত করে থাকলে তাদের আলাদা করে রাখা যেতে পারে,” । ভারত চীনে অবস্থানরত বিদেশি এবং চীনাদের জন্য ই-ভিসা সুবিধা সাময়িকভাবে স্থগিত রেখেছে।