করোনাভাইরাস : ট্যুইট বাদানুবাদে রাহুল বনাম হর্ষ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ ফেব্রুয়ারি’ ২০২০ :-

করোনা ইস্যুতে টুইট যুদ্ধ চলছে কংগ্রেস ও বিজেপির। বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি টুইট করে অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাসের ব্যপারকে গুরুত্ব দিয়ে দেখছে না। সেই টুইটের জবাব দিলেন কেন্দ্রীয় স্বাহ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি টুইট করে জানান, ‘‘আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করেছি। উনি একজন সিনিয়র নেতা এবং একজন গুরুত্বপূর্ণ নেত্রীর পুত্র। আমি এটা নিয়ে কোনও তীব্র সমালোচনা করতে চাই না।”
বুধবার রাহুল গান্ধি টুইট করে জানিয়েছিলেন, ‘‘করোনা ভাইরাস আমাদের জনগণ ও আমাদের অর্থনীতির জন্য অন্যন্ত বিপজ্জনক। আমার মনে হচ্ছে সরকার এই বিপদকে গুরুত্ব দিয়ে দেখছে না। সময়মতো পদক্ষেপ জরুরি।”
রাহুল গান্ধী তাঁর টুইটের সঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্টও জুড়ে দেন।
উল্লেখ্য, গত সপ্তাহে রাহুল গান্ধীর, ‘‘প্রধানমন্ত্রীকে ডান্ডা দিয়ে মারা হবে কর্ম সঙ্কটের জন্য।” বক্তব্যের জন্য স্বাহ্যমন্ত্রী রাহুল গান্ধীকে আক্রমণ করেন।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১,৩১০ জন। ভারতে এখনও পর্যন্ত তিনজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। তিনটি ঘটনাই কেরলের। একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দু’জনের অবস্থা স্থিতিশীল।

Leave a Reply

error: Content is protected !!